বটগাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু, আহত ২

নাটোর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেরগঙ্গারামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকের নাম আনোয়ার হোসেন ওরফে আপেল মাহমুদ (২৩)। তিনি বেরগঙ্গারামপুর নতুন পাড়ার আনছার আলীর ছেলে। এছাড়াও দুর্ঘটনায় আহতরা হলেন, একই এলাকার মান্নানের ছেলে মেহেদী হাসান (২০) এবং মামুদপুরের মোস্তফার ছেলে জিল্লুর রহমান (২১)। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার এসআই মাসুদ রানা জানান, লিচু ব্যবসায়ী আব্দুল মান্নানের মোটরসাইকেল নিয়ে তার ছেলে মেহেদী হাসান বন্ধু আপেল এবং জিল্লুরকে নিয়ে নাজিরপুরে যান। কাজ শেষে নাজিরপুর থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লিচুর আড়ত মোড়ে মোটরসাইকেলটি ওই বটগাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চালক আপেলের মৃত্যু হয়। ওই সময় মোটরসাইকেলে থাকা মেহেদী এবং জিল্লুর গুরুতর জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের রামেকে রেফার্ড করেন। 

/ইউএস/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের