গৃহবধূকে ধর্ষণচেষ্টায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৫

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেউলী ইউনিয়নের সাবেক সদস্য আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বগুড়া শহর থেকে গ্রেফতার করা হয়। 

শনিবার দুপুরের এ ঘটনায় মামলা করেন ওই গৃহবধূ।

মামলার এজাহার থেকে জানা যায়, শিবগঞ্জে নির্যাতিত ওই গৃহবধূর (৩২) স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি করেন। এ সুযোগে ওই ইউনিয়নের সাবেক সদস্য ও প্রতিবেশী আনারুল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। শনিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে আনারুল ওই গৃহবধূর শয়ন ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। ওই গৃহবধূ ঘরে আসলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূ চিৎকার করলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যান আনারুল। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবগঞ্জ থানার ওসি মঞ্জরুল আলম জানান, নির্যাতনের শিকার গৃহবধূ শনিবার সন্ধ্যায় আনারুলের বিরুদ্ধে মামলা করেছেন। রবিবার দুপুরে বগুড়া থেকে আনারুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী