রেললাইনে বসে গেম খেলছিল স্কুলছাত্র, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

হিলি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৩

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ওয়াজেদ ইসলাম ওয়াদুদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার সাতকুড়ি রেলগেট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ওয়াজেদ ইসলাম উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে। সে গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

তার বাবা রশিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আজ সকালে কোনও কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় ওয়াদুদ। এমনকি স্কুলেও যায়নি। কী কারণে তার মন খারাপ ছিল জানি না। বেলা ১১টার দিকে লোকমুখে শুনতে পাই, ছেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

স্থানীয় পান দোকানদার আমেদ আলী বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকেই ওই ছেলেটি সাতকুড়ি রেলগেট এলাকায় ঘোরাঘুরি করছিল। ট্রেন আসার আগে তাকে অনেকে রেললাইনের ওপর হাতে বসে থাকতে দেখেছেন। অনেকে নিষেধও করেছেন। কিন্তু সে কারও কথা শোনেনি। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, সকালে উপজেলার সাতকুড়ি রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের