অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৭

জয়পুরহাটের ক্ষেতলালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো. জুয়েলকে (৪৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুড় দাহারপুকুর আদর্শ গ্রামের জুয়েলের স্ত্রী লাইলী বেগমকে (৩৩) ২০০৭ সালের ২৩ জুলাই রাতে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়। এ সময় লাইলী অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় নিহতের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে পরদিন জুয়েল, তার বাবা আব্দুল জলিল ও মা লিলি বেগমসহ তিন জনের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার তৎকালীন এসআই আতিয়ার রহমান তদন্ত শেষে তিন জনের নাম উল্লেখ করে ২০০৭ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ জুয়েলকে মৃত্যুদণ্ড ও শ্বশুর-শাশুড়িকে খালাসের আদেশ দেন।

মামলায় সরকারি পক্ষে ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও উদয় সিংহ এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।

/আরআর/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের