শিক্ষার্থীদের ওপর হামলা: খালি পায়ে দাঁড়িয়ে রাবি শিক্ষকের প্রতিবাদ

রাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ১৫:১১আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে খালি পায়ে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। এ ছাড়া তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত ক্লাস নেওয়া থেকে বিরত থাকবেন।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ যে হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমি অবস্থান নিয়েছি। পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের হামলায় এবং পরে পুলিশের রাবার বুলেটে বিশ্ববিদ্যালয়ের এতো শিক্ষার্থী আহত হলো এটি কোনোভাবেই কাম্য নয়। আমাদের শিক্ষার্থীরা এখনও হাসপাতালের বিছানায় ছটফট করছে। তাদের মাথার ব্যান্ডেজ খোলা হয়নি, সেলাই এখনও কাটা হয়নি। এই অবস্থায় তারা ক্লাস করতে পারছে না। আমি তাদের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাস বর্জন করেছি।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পেয়েছে ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এর পরিণতি হয়েছে ভয়াবহ। আমি এর তীব্র নিন্দা জানাই। এই হামলার সঙ্গে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’

প্রসঙ্গত, গত শনিবার (১১ মার্চ) রাতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে করেছে। অন্যদিকে ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

/আরআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি