বগুড়ায় ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১৩:৩৭আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:৩৭

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার ঢাকা-রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ইজিবাইকের সন্ধান মেলেনি।

নিহত চালকের নাম রাজু মণ্ডল (২৩)। তিনি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আবদুল হোসেন মণ্ডলের ছেলে। 

পুলিশ জানায়, রাজু বুধবার বিকেল ৪টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করেও সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে নিশ্চিন্তপুর গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ‘ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি। চালকের বুক ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারীরা হত্যার পর ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে।’

এর আগে গত ১৮ মার্চ রাতে বগুড়ার আদমদীঘির কুন্দুগ্রাম ইউনিয়নের তারতা কুমারপাড়ায় নাগর নদের পাড়ে তৈয়ব আলী (৬০) নামে এক অটোভ্যান চালককে গলায় গামছা পেঁচিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার পর যাত্রীবেশী ছিনতাইকারীরা তার অটোভ্যান নিয়ে গেছে। তিনি তারতা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তৈয়ব আলী ওইদিন সন্ধ্যায় কুন্দগ্রাম বাজার থেকে দুজন যাত্রী নিয়ে রওনা দিয়েছিলেন।

/এনএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের