রাজশাহীতেও বৃষ্টির জন্য নামাজ আদায়

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৬:০৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৬:০৭

রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদি এতে ইমামতি করেন।

নামাজ শেষে তিনি বলেন, আমাদের কোনও ব্যক্তিগত কারণে নয়, এখানে বৃষ্টির জন্যই নামাজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই নামাজ পড়েছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।

তিনি আরও বলেন, নামাজ শেষে পুরো দেশ বিশেষ করে রাজশাহী জেলাতে বৃষ্টির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। এর আগে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। আগামীকাল ও পরবর্তীকালে আবারও এই নামাজ আদায় করা হতে পারে।

রাজশাহীতে চলতি মাসের শুরু থেকেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তে বাড়তে ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
মৃদু তাপপ্রবাহ এখন অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম