বের হয়েছিলেন জমি দেখতে, মিললো মরদেহ

নাটোর প্রতিনিধি
১১ মে ২০২৩, ১৬:২১ আপডেট : ১১ মে ২০২৩, ১৭:২০

নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামে জমি দেখতে বের হয়ে একরামুল হক (৬৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে ওই জমির অদূরে এক আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় লিজ নিয়ে ৩ বিঘা জমিতে চাষাবাদ করতেন একরামুল। ওই জমি দেখতে বুধবার দুপুরে নিজ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজলেও তাকে পাননি। বৃহস্পতিবার সকালে ওই জমির অদূরে এক আম বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ওসি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে জায়গা পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। তার শরীরে আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

/আরআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম