সাবেক কাউন্সিলরকে হত্যা: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৮:৩৫ আপডেট : ০৭ জুন ২০২৩, ১৮:৩৫

সাবেক যুবলীগ নেতা ও কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাস তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ‌‘পৌর মেয়র মোখলেসুর রহমান মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ৩০ মে আদালতে হাজির হওয়ার কথা ছিল। এরই মধ্যে অসুস্থ থাকার কারণে পিটিশন দিয়েছেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। জামিন শুনানিতে আমি বলেছি, যেহেতু এটি হত্যা মামলা এবং তিনি ১ নম্বর আসামি। শুধু হুকুমদাতা হিসেবে নয়, এজাহার অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার কাছ থেকে বোমা নিয়ে ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ফলে এটি জামিন অযোগ্য অপরাধ। তার জামিন আবেদন নামঞ্জুর করার জন্য বলেছি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।’

মেয়র মোখলেসের আইনজীবী নজরুল ইসলাম, ‘হাইকোর্টের ডিটেকশন অনুযায়ী পৌর মেয়র চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেওয়া ছিল। গত ৩০ মে সেই মেয়াদ শেষ হয়। কিন্তু পৌর মেয়র আদালতে আসার পথে হঠাৎ অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি হন। গুরুতর অসুস্থতার কারণে আত্মসমর্পণ করতে পারেননি। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন। জেলা জজ ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘জেম হত্যা মামলার ৪৮ জন আসামির মধ্যে ৩৪ জন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। এর মধ্যে ৩২ জন আসামি গত ৩০ মে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ২৬ জনের জামিন মঞ্জুর করলেও ছয় জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজন আসামি অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। বাকি ১২ আসামিকে পুলিশ গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।’

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল ইফতার কিনে বাড়ি ফেরার পথে জেলা শহরের উদয়ন মোড় এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন শিবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা খাইরুল আলম জেম। এ ঘটনায় ২২ এপ্রিল জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে পৌর মেয়র মোখলেসুর রহমান, দুই ইউপি চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি