মানববন্ধনের একদিন পর ওসিকে প্রত্যাহার, এসপি বললেন ‘রুটিন ওয়ার্ক’

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১২:০৩ আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:০৫

সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে মানববন্ধনের একদিন পরই তাকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৫ জুন) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তবে এটাকে রুটিন ওয়ার্ক বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

এর আগে রবিবার দুপুরে ওসি আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম। 

এতে উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন। মানববন্ধন থেকে ওসিকে বদলির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

ওসির বিরুদ্ধে তাদের অভিযোগ, তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মদতপুষ্ট- এ জন্য পক্ষপাতমূলক আচরণ করেন।  

এ বিষয়ে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওসির প্রত্যাহার আমাদের আন্দোলনের ফসল। এ জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।

জেলা পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, বেলকুচি থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তবে ওসির প্রত্যাহার দাবি করে মানববন্ধনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই, এটি পুলিশের রুটিন ওয়ার্ক।

/এফআর/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি