অটোরিকশাকে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১১:৫৩আপডেট : ১৫ জুন ২০২৩, ১৯:০৭

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় সাত মাসের শিশুসহ দুই নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ফুলজোর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ওসি বদরুল কবীর জানান, সিরাজগঞ্জের একটি লোকাল বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী মারা যান। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে সাত মাসের এক শিশু ও আরেক নারীর মৃত্যু হয়। 

তিনি আরও জানান, ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বাস ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি