ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঈদের সকালে প্রাণ গেলো ৪ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২৩, ১১:২২আপডেট : ২৯ জুন ২০২৩, ১২:০০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ৭টার দিকে ওই মহাসড়কের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুজন (৩২), রাব্বি (২৪) ও নাটোর জেলার রানা (৩০) ও আয়েন (৪)।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতদের লাশ থানায় আনা হয়েছে।

সলঙ্গা থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পুকুরপাড় এলাকায় সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুই জন।’

তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আছেন। লাশগুলো উদ্ধার করে ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি