বগুড়ায় স্ত্রীকে বেঁধে দাদনের টাকা আদায়, স্বামীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ০২:০২আপডেট : ১০ জুলাই ২০২৩, ০২:০২

বগুড়ার গাবতলীতে স্ত্রীকে গভীর রাত পর্যন্ত বাঁশঝাড়ে বেঁধে রেখে দাদনের টাকা আদায় করায় লজ্জা ও ক্ষোভে আবদুল মালেক (৪০) নামের এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৮ জুলাই) রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার (৯ জুলাই) মালেকের স্ত্রী গাবতলী থানায় মামলা করলে পুলিশ দাদন ব্যবসায়ী গোলজার রহমানকে (৩৫) গ্রেফতার করেছে।

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার এর সত্যতা নিশ্চিত করে জানান, দিনমজুরের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ, এজাহার সূত্র ও স্বজনরা জানান, আবুল মালেক বগুড়ার গাবতলীয় উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তার স্ত্রী রিমা বেগম চার মাস আগে সংসারের প্রয়োজনে একই গ্রামের মৃত আকামুদ্দিনের ছেলে দাদন ব্যবসায়ী গোলজার রহমানের কাছে দেড় ভরি ওজনের সোনার গয়না, চেকে স্বাক্ষর করা দুটি ফাঁকা পাতা ও ভোটার আইডি কার্ড বন্ধক রেখে চড়া সুদে ৩৬ হাজার টাকা ঋণ নেন। বর্তমানে ওই টাকা সুদাসলে লক্ষাধিক টাকা হয়।

টাকা পরিশোধ করতে না পারায় দাদন ব্যবসায়ী গোলজার ও তার লোকজন রিমা বেগমকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল। টাকা সংগ্রহ করতে না পেরে রিমা বেগম বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলী সদর ইউনিয়নের উনচুরখি গ্রামে বাবার বাড়ির দিকে রওনা দেন। পথে দাদন ব্যবসায়ীরা তাকে ধাওয়া করলে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ি থেকে রিমাকে ধরে এনে রাত ২টা পর্যন্ত একটি অন্ধকার বাঁশঝাড়ে বেঁধে রাখে। এরপর দাদন ব্যবসায়ীরা বাড়িতে গিয়ে রিমার স্বামী আবদুল মালেককে গালাগালাজ করে।

এ ছাড়া টাকা পরিশোধ করতে না পারলে তার স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে টাকা আদায়ের হুমকি দেয়। খবর পেয়ে রিমার বাবা রাতেই ৭৫ হাজার টাকা পরিশোধ করে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে তার মেয়েকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। এদিকে স্ত্রীকে আটক রেখে টাকা আদায় করায় আবদুল মালেক ক্ষোভ, দুঃখ ও লজ্জায় শনিবার রাতে শয়ন ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রবিবার সকালে মালেকের আত্মহত্যার খবর গ্রামে প্রচার হলে গ্রামবাসীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। তারা দাদন ব্যবসায়ী গোলজার রহমান ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ আবদুল মালেকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, স্ত্রী রিমা বেগম রবিবার থানায় দাদন ব্যবসায়ী গোলজার রহমান ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনায় মামলা করেন। পরে গোলজার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। শিগগিরই তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

/এনএআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের