‘আমরা বেঁচে থাকতে বিএনপি-জামায়াতের নীলনকশা বাস্তবায়ন হবে না’

রাজশাহী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ০৯:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৯:২৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আমরা যারা স্বাধীনতার পক্ষের মানুষ, আমাদের মধ্যে অনেকেরই পূর্বপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তাদের কেউ ফিরে এসেছেন, আবার কেউ আর ফিরে আসেননি। আমাদের রক্তের মধ্যে সেই চেতনা আছে। আমরা বেঁচে থাকতে এই বাংলার মাটিতে বিএনপি-জামায়াতের নীলনকশা, তারা ক্ষমতায় বসে জনগণের সম্পদ লুণ্ঠন করবে, দেশকে শোষণ করবে, সেটি আর কখনও বাস্তবায়ন হবে না। এটি আমরা হতে দেবো না।’

জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালিয়া (পূর্ব ও পশ্চিম) থানা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (২৩ আগস্ট) বিকালে নগরীর জয় বাংলা চত্বরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাদের দেশের নির্বাচন কীভাবে হবে, সেটি আমাদের জনগণ, আমাদের সংবিধান, উচ্চ আদালত নির্ধারণ করে দেবে এবং সেভাবে নির্বাচন হয়েছে এবং আগামীতে হবে।’

তিনি বলেন, ‘জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তার মৃত্যুর কারণে সেটি অসমাপ্ত থেকে গেছে। আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটার পর একটা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। নির্বাচনের এই বছরে অনেক মেগা প্রকল্পের উদ্বোধন করবেন, যা থেকে দেশ ও জনগণ লাভবান হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন স্কিম চালু করেছেন। সেটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘যারা বেসরকারি চাকরি করেন বা সাধারণ মানুষ- তাদের জন্য এই পেনশন স্কিম একটা সুরক্ষা হিসেবে কাজ করবে। এ ছাড়া তিনি পদ্মা সেতু করে দিয়েছেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন। এতো উন্নয়ন করেছেন, আমরাই তো জনগণের কাছে ভোট চাইবো।’

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সভাপতি মোহাম্মদ আলী কামাল।

/এফআর/
সম্পর্কিত
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রিজভী-জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
সর্বশেষ খবর
কাঁদলেন পুলিশ কমিশনার, বললেন ‘তার বয়সী আমারও এক ছেলে আছে’
কাঁদলেন পুলিশ কমিশনার, বললেন ‘তার বয়সী আমারও এক ছেলে আছে’
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
নারী হকির প্রতিভা খুঁজতে নতুন কর্মসূচি
নারী হকির প্রতিভা খুঁজতে নতুন কর্মসূচি
অভিনয়ে ফিরছেন মেগান?
অভিনয়ে ফিরছেন মেগান?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল