‘অসুস্থের কথা বলে দেনদরবার করতে সিঙ্গাপুরে গেছেন বিএনপি নেতারা’

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ২১:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২১:০৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে, অস্থিরতা তৈরি করে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে। শুধু রাজপথে নয়, তারা ঘরে যেমন সক্রিয়, বিদেশি দূতাবাসেও সক্রিয়।’ 

তিনি বলেন, ‘এই মুহূর্তে বিএনপির চার নেতা সিঙ্গাপুরে। চার জন একসঙ্গে অসুস্থ হয়ে সিঙ্গাপুরে গেছেন, এটি মেনে নেওয়ার মতো না, এতো বোকা দেশের মানুষ নয়। তারা সেখানে দেনদরবার করতে গেছেন। দলীয় নেতাকর্মীদের বলে গেছেন, ফিরে এসে সরকার পতনের লাগাতার আন্দোলন করবেন। লাগাতার আন্দোলন ৮-৯ বছর আগে করেছিলেন তাদের নেত্রী খালেদা জিয়া। যা আলোর মুখ দেখেনি। এখনও লাগাতার আন্দোলন দিয়ে আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব নয়।’

সোমবার (২৮ আগস্ট) বিকালে রাজশাহীর সাগরপাড়া মোড়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদের স্মরণে মহানগর শ্রমিক লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ‘আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, আওয়ামী লীগকে উপড়ানো তো দূরের কথা, একটি ডালও ভাঙা সম্ভব নয়। ১৯৭৫ সাল পরবর্তী চরম দুঃসময়েও আওয়ামী লীগ টিকে থেকেছে। দীর্ঘদিন লড়াই-সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা কখনও সম্ভব নয়।’

এই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে জনগণের রায়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো উল্লেখ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, ভোট চাইতে হবে। উন্নয়নের অনেক কাজ এখনও বাকি। সেগুলো শেষ করতে পারলে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশে পরিণত হবো আমরা। সেই সুযোগ আমাদের রয়েছে, তার জন্য আমাদের দরকার শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানো।’

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ সেদিন নেওয়া যাবে, যেদিন আমরা আবারও শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারবো।’

শ্রমিক লীগের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওয়ালী খানের সভাপতিত্বে সভায় রাজশাহী আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ফ.ম.আ ডা. জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল ও কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশেদ।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের