সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই তাঁত শ্রমিকের মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি খাতুন (৩২) ও মারুফ হোসেন (১৩) নামে দুই তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামে ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা  ঘটে। 

নিহত শিউলী খাতুন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং মারুফ হোসেন তামাই গ্রামের মৃত শামীম হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাঁতের বিদ্যুৎচালিত সুতার টুইস্টিং মেশিনে কাজ করতে গিয়ে বুধবার বিকালে উপজেলার দৌলতপুর বাসতলা গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলী ও মারুফের মৃত্যু হয়।

বেলকুচি থানা পুলিশের ওসি খায়রুল বাশার বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন। জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিউলির পারিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর মারুফের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি