‘খালেদা জিয়ার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে’

বগুড়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৯

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘শেখ হাসিনা যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা ঘরে ফিরে যাবো না। খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলায় বগুড়া থেকে রাজশাহীর রোড মার্চ কর্মসূচির উদ্বোধনকালে পথসভায় তিনি এ কথা বলেন। ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই রোড মার্চের আয়োজন করে।

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করছেন। তারা সাঈদীকে (জামায়াত নেতা ও যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত দেলওয়ার হোসাইন সাঈদী) জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে। তেমনই তারা খালেদা জিয়াকেও মারতে চায়।’

তিনি বলেন, ‘এতদিন সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে। এখন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এই সরকারকে সরিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এ রোড মার্চ। আর এ রোড মার্চে জনগণ জেগে উঠেছে; ওদের পরাজিত করতে এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান বলেছেন, ফয়সালা হবে রাজপথে; তাই এ অবৈধ সরকারকে রাজপথে থেকেই বিদায় করতে হবে। ভোট চোররা আবারও ক্ষমতায় আসতে মাঠে নেমেছে। তাই ভোট চোরদের প্রতি নজর রাখতে হবে। এদের সঙ্গে যেসব আমলা, আইনশৃঙ্খলা বাহিনী, লুটেরা ব্যবসায়ী ও বিচার বিভাগের লোকজন আছে তাদের তালিকা তৈরি করতে হবে। আমেরিকা শুধু ওদের ভিসা বাতিল নয়; জনগণের কাছ থেকেও বাতিল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন হলে আমাদের আন্দোলন শেষ হবে।’

কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পথসভা শেষে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারুণ্যের রোড মার্চ কর্মসূচি উদ্বোধন করেন। এরপর বগুড়ার আদমদীঘিতে পথসভায় মিলিত হন। সেখানে পথসভা শেষে নওগাঁর দিকে রওনা হয়। বগুড়ায় সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হলেও বিশাল জনসভায় রূপ নেয়। শুধু বগুড়া নয়; আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে সভাস্থলে আসেন। সবার মুখে স্লোগান ছিল ‘ভোট চোর ভোট চোর; শেখ হাসিনা ভোট চোর’। পথসভার শুরু ও শেষ হওয়ার পর বগুড়া-নওগাঁ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

/এফআর/
সম্পর্কিত
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
বিএনপির ধাওয়ায় মশাল-ককটেল ফেলে পালালো আ.লীগের নেতা-কর্মীরা
‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা, কত দিলেন?
সর্বশেষ খবর
রেকর্ড দরবৃদ্ধির পর অ্যানথ্রপিকের শেয়ারে বড় পতন
রেকর্ড দরবৃদ্ধির পর অ্যানথ্রপিকের শেয়ারে বড় পতন
গাজীপুরে কাটছে শ্রমিক অসন্তোষ, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি
গাজীপুরে কাটছে শ্রমিক অসন্তোষ, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি
কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন
কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন
নড়াইলে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
নড়াইলে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি