ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৭

রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে ওই যুবককে গ্রেফতার করেছে। সন্ধ্যায় তাকে তানোর থানায় আনা হয়েছে।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী (২১) তানোর উপজেলার কলমা ইউপির সালবাড়ি সল্লাপাড়ার আবুল কালামের ছেলে। মামলার অপর আসামি মনিরুল ইসলামের ছেলে জনি (৩২) এখনও পালাতক রয়েছে।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ‘ঢাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

এর আগে গত শনিবার দুপুরে উপজেলার কলমা ইউপির সালবাড়ি সল্লাপাড়া গ্রামে ওই কিশোরীকে ধর্ষণ করে দুই ব্যক্তি। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে দুই জনকে আসামি করে তানোর থানায় মামলা করেন। পরদিন সকালে ভুক্তভোগীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি