বগুড়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ২১:০৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২১:০৬

বগুড়ার সারিয়াকান্দিতে বিয়ের কথা বলে এক নারীকে (২৭) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার (২২ অক্টোবর) দুপুরে সারিয়াকান্দি থানায় চার জনের নাম উল্লেখ করে সাত জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। বিকালে মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে। এর আগে শনিবার রাতে উপজেলার বড় কুতুবপুর উত্তরপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো—সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছোট কুতুবপুর মধ্যপাড়ার ছাবেদ আলীর ছেলে সামিরুল ইসলাম (৩৫) ও বড় কুতুবপুর উত্তরপাড়ার হায়দার খাঁর ছেলে রাসেল মিয়া (৩০)।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ওই নারী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েক মাস আগে সারিয়াকান্দির বড় কুতুবপুর উত্তরপাড়ার শাহাদুল সাকিদারের ছেলে লিমন সাকিদারের (৩০) সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই দিন আগে বিয়ের কথা বলে ওই নারীকে সারিয়াকান্দিতে আসতে বলে লিমন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুতুবপুর বাজারে পৌঁছেন ওই নারী। সেখান থেকে বড় কুতুবপুরের উত্তরপাড়ায় নিয়ে যায় সামিরুল ও রাসেল। তখন লিমনের সঙ্গে দেখা হয়। লিমনের সঙ্গে বড় কুতুবপুর পশ্চিমপাড়ার জাহাঙ্গীর আলম বাদশার ছেলে তাহেরুল ওরফে তারাজুল ইসলাম (৪০) ছিল। কিছুক্ষণ কথাবার্তার পর লিমন, রাসেল ও তাহেরুল ওই নারীকে পাশের বাগানে নিয়ে যায়। এরপর সামিরুল ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে রাসেল, লিমন ও তাহেরুল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। রবিবার দুপুরে সারিয়াকান্দি থানায় ওই চার জনের নাম উল্লেখ করে সাত জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে সামিরুল ইসলাম ও রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’ 

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী