কমনরুমে উত্তর তৈরির সময় দুই শিক্ষক আটক

বগুড়া প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৭

বগুড়ার গাবতলী তরফ সরতাজ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের শিক্ষক কমনরুমে প্রশ্ন এনে উত্তর তৈরির সময় দুই শিক্ষক ধরা পড়েছেন। এরপর তাদের আটক করে পুলিশে দিয়েছেন কেন্দ্র সচিব। রবিবার দুপুরের ওই ঘটনায় রাত ৮টায় থানায় মামলার প্রস্তুতি চলে।

আটকৃতরা হলেন-গাবতলী তরফ সরতাজ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শরীরচর্চা শিক্ষক এমদাদুল হক পিন্টু ও দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার বাংলা শিক্ষিকা তাসলিমা খাতুন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই মাদ্রাসায় রবিবার সকালে দাখিলের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল। এসময় শরীরচর্চা শিক্ষক এমদাদুল হক পিন্টু একটি প্রশ্ন চুরি করেন এবং শিক্ষক কমনরুমে শিক্ষিকা তাসলিমা খাতুনের সহযোগিতায় গাইড বই দেখে উত্তরপত্র তৈরি করছিলেন। টের পেয়ে কেন্দ্র সচিব অধ্যক্ষ ইসমাইল হোসেন তাদের দুজনকে আটক করেন। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব কেন্দ্রে এলে শিক্ষকরা দোষ স্বীকার করেন।

নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত শিক্ষকদের ভ্রাম্যমাণ আদালতে সাজা না দিয়ে থানায় নিয়মিত মামলার পরামর্শ দেন। 

ওসি শাহীদ মাহমুদ খান জানান, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান