উপজেলা চেয়ারম্যানের ভাইয়ের মরদেহ উদ্ধার, পরিবারের ধারণা হত্যা

পাবনা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৩, ১৩:০৪আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৩:০৪

পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোশাররফ হোসেনের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা শত্রুতার জেরে কেউ হত্যা করে থাকতে পারে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা পৌরসভার গোবিন্দা এলাকার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পেছনে অফিসার্স কলোনির পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এস এম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) পৌরসভার কৃষ্ণপুর এলাকার চেয়ারম্যানের গলির মৃত আব্দুল হাকিমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘গত রাত ১টার দিকে অফিসার্স কলোনির পুকুরপাড়ে মাছ ধরতে গিয়েছিল রেজাউল। ভোরে পুকুরপাড়ের বাসিন্দারা মরদেহ পেয়ে পরিবারকে খবর দেয়। এ সময় নিহতের পরিবারের সদস্যরা গিয়ে পুলিশকে খবর দেয়।’

তিনি আরও বলেন, ‘তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য আমরা ধারণা করছি শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।’

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘সকালে খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী