সিরাজগঞ্জ মহাসড়কে গমবাহী ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ১১:১০আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:১০

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনের গভীর রাতে সিরাজগঞ্জের মহাসড়কে গমবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

বিষয়টি সোমবার (২০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গমবাহী ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, একটু দূরেই আমাদের একটি টিম থাকায় তারা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে পুলিশের সঙ্গে যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী