এমপি হয়ে আপনাদের জন্য যদি কিছু করতে না পারি, ঝাড়ুপেটা করবেন: মাহি

রাজশাহী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৩

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতীক বরাদ্দের পর থেকে কোথাও হেঁটে, আবার কোথাও গাড়িতে যাচ্ছেন। ভোটাররাও তাকে পেয়ে ঘিরে ধরছেন। নারী ভোটারদের কাছে টেনে নিচ্ছেন এই প্রার্থী। শুনছেন তাদের সুখ-দুঃখের কথা। দিচ্ছেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানুষের উন্নয়নের আশ্বাস।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা কুমারপাড়ায় গণসংযোগ করেন তিনি।  এ সময় ভোটারদের উদ্দেশে মাহি হলেন, ‘আমি নারীদের উন্নয়নে কাজ করতে চাই। একজন নারীই বুঝতে পারে নারীদের সুখ-দুঃখের কথা ও ব্যথা-বেদনা। এখন ডিজিটাল যুগ। নারীরা ঘরে বসে আয় করে স্বাবলম্বী হচ্ছেন, অনেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমি চাই, প্রত্যেক নারী ঘরে বসে আয় করে স্বাবলম্বী হোক। নারীদের পাশে দাঁড়াতে এবার আপনারা আমাকে ভোট দিন। আমি এমপি হয়ে আপনাদের জন্য যদি কিছু করতে না পারি, এরপর যখন আপনাদের কাছে আসবো, তখন ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দেবেন।’ 

রাজশাহী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমালোচনা করে মাহিয়া মাহি বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর হুমকিকে ভয় পাবেন না। তিনি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবেন না। কথা দিচ্ছি, আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো। তাই চৌধুরীকে এবার রুখে দিতে হবে।’

এদিন সকাল থেকে মাহি চষে বেড়ান গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে। উপজেলার কাঁকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লি গির্জায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। নেচে-গেয়ে তাদের সঙ্গে উৎসবে শামিল হন। পরে তাদের কাছে ট্রাক প্রতীকে ভোট চান।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে রাজশাহী-১ আসনেই সর্বোচ্চ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনপ্রিয়তা বিবেচনায় এই আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে উঠেছেন মাহি। এই আসনের স্বতন্ত্র চার প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। প্রচারণা শুরুর এক সপ্তাহ পর এই আসনে মাহির প্রতিদ্বন্দ্বী হয়ে ভোটের মাঠে ফিরলেন আরেক স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া। এ নিয়ে এই আসনে প্রার্থী হলেন তিন জন নারী। অন্যজন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নুরুন্নেসা আম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে ভোটের মাঠে তাকে খুব একটা দেখা যাচ্ছে না।

/এএম/
সম্পর্কিত
ঈদ শুভেচ্ছার আড়ালে ‌‘দৃষ্টিকটু আত্মপ্রচারণা’
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের