জয়পুরহাটে পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭

জয়পুরহাটের পাঁচবিবি ও কালাই উপজেলাতে পৃথক দুটি অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১১টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পলাশগড় এলাকা হতে এক হাজার ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শ্রীমতী পূর্ণিমা রানি (৩২) ও জয়কৃষ্ণ রবি দাসকে (৫২) গ্রেফতার করা হয়।

পূর্ণিমা রানি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জেলার পাঁচবিবি থানাধীন পলাশগড় এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রি করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি পূর্ণিমা রানি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য বাংলা মদ অবৈধভাবে নিজ বসতবাড়িতে উৎপাদন এবং তা সংরক্ষণ করে রবি দাসের সহযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করত।

অন্যদিকে, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার দক্ষিণপাড়া এলাকা হতে ট্যাপেন্টাডল ২৬ পিসসহ মাদক কারবারি  তবিবর রহমান (৪৫) ও ফুল মিয়াকে (২৬) গ্রেফতার করে। তাদের দুজনের বাড়ি কালাই উপজেলার দক্ষিণপাড়া গ্রামে।

গ্রেফতার আসামি তবিবর একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফিরোজ ও ফুল মিয়ার মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জেলার পাঁচবিবি ও কালাই থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাসেলের শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, চাঁদা না দিলেই দিতেন হত্যার হুমকি
যে কারণে মিসরের ছয় সাংবাদিককে গ্রেফতার করা হলো
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি