এক প্রকল্পের কার্যক্রম দেখতে নওগাঁয় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

নওগাঁ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫

নওগাঁ সদর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’ কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্বব্যাংক বাংলাদেশের সিনিয়র সোশ্যাল প্রটেকশন ইকোনোমিস্ট আনিকা রহমান, অপারেশন কনসালটেন্ট সোশ্যাল প্রটেকশন অ্যান্ড জব নওশিন সুবাহান রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পের আওতায় মৌসুমীর প্রধান কার্যালয়ে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক
প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়াও মাঠ পর্যায়ে গুরুশিষ্য পদ্ধতিতে শিক্ষানবিস কার্যক্রম পরিদর্শন করেন।

পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রেইজ প্রকল্প বাস্তবায়ন করছে নওগাঁর বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী। এ সময় পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী, রেইজ প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
জ্বালানির দাম ২৪ শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী