‘৭ জানুয়ারির নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য, ইসিকে উচ্চমাত্রায় নিয়ে গেছে’

নওগাঁ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন সর্বাত্মক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশে-বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে। যার কারণে নির্বাচন কমিশনকে উচ্চমাত্রায় নিয়ে গেছে। নির্বাচন কমিশন এই অবস্থান থেকে সরে আসবে না। বরং আগামীতে যেকোনও নির্বাচনে কমিশন আরও স্বচ্ছ ও শক্ত অবস্থানে থাকবে।’

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবির, রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পুলিশ সুপার রাশিদুল হক, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ প্রার্থীরা বক্তব্য রাখেন।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ‘আমরা আন্তরিকভাবেই চেয়েছিলাম বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে পেরেছিলাম। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবলমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। সংশ্লিষ্ট সবার দায় রয়েছে। নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতার নিদর্শন সৃষ্টি করেছে। যদি নিরপেক্ষ না হতো তাহলে এতো বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হতে পারতেন না। এমনকি সারা দেশে অনেক হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হতেন না।’

সকল প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে নির্বাচনের প্রচারণা করতে আহ্বান জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদেরও আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য একটি দেশের গণতান্ত্রিক অবকাঠামো স্থিতিশীল রাখতে কমিশনকে জনগণের কাছে অধিক আস্থাশীল হতে হবে। সেই জায়গা থেকে বর্তমান নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষ ও নিষ্কণ্টক থেকে কাজ করছে। নির্বাচনের মাধ্যমে শাসন ব্যবস্থার
পরিবর্তন আমাদের কাম্য হওয়া উচিত।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী