বকুলকে গ্রেফতার করা মাত্রই পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন স্বজনরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পরে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলের সঙ্গে ধস্তাধস্তিও করেন তারা। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম বকুল শেখ। তিনি ওই গ্রামের মৃত মগর আলীর ছেলে। তার প্রথম স্ত্রীর করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।

রায়গঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ বলেন, বকুল শেখ প্রথম স্ত্রী রেখে আরেকটা বিয়ে করেন। এতে তার বিরুদ্ধে মামলা করেন প্রথম স্ত্রী। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

ওসি বলেন, সেই গ্রেফতারি পরোয়ানামূলে সন্ধ্যার আগে একজন এএসআই একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করতে যান। এ সময় বকুলকে তারা আটক করা মাত্রই ৭-৮ জন স্বজন ধস্তাধস্তি করে ছিনিয়ে নেয়। তখনও আসামির হাতে হাতকড়া পরানো হয়নি। আসামিকে ছিনিয়ে নেওয়া মাত্রই সে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি ছিনিয়ে নেওয়া অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি