মহাসড়কে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি, গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭

বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা মঙ্গলবার রাতে উপজেলার সুজাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার ও চাঁদা আদায়ের দুটি রসিদ জব্দ করেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন। এরপর তাদের শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার চাঁদাবাজরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (৩০), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শাহজাহান আলী (৫২) ও সদরের লতিফপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে হজরত আলী (৪৪)।

র‌্যাব সূত্র জানায়, বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ এলাকায় মহাসড়কে দুর্বৃত্তরা পণ্যবাহী ট্রাক আটকিয়ে চালক ও হেলপারকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিলেন। মঙ্গলবার রাতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। তাদের কাছে চাঁদা আদায়ের দুটি রসিদ পাওয়া গেছে। ওই রসিদে ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি’ লেখা রয়েছে। তারা রসিদ দেখিয়ে ট্রাকচালকদের কাছে ৩০০ টাকা করে আদায় করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

র‌্যাব কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতার চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘জেলার সড়ক বা মহাসড়কের কোথাও গাড়ি থামিয়ে চাঁদাবাজির সুযোগ নেই। কেউ করলে তাকে কঠোরভাবে দমন করা হবে। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী