সিরাজগঞ্জের আলোচিত মা ও দুই ছেলে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৩

সিরাজগঞ্জের আলোচিত মা ও দুই ছেলেকে হত্যায় আইয়ুব আলী সাগর নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী সাগর (২৫) উল্লাপাড়া উপজেলার নন্দিগাঁতী গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—বেলকুচি থানার মরুপুর গ্রামের সুলতান আলীর স্ত্রী রওশন আরা খাতুন (৩০), তার দুই শিশু ছেলে জিহাদ হোসেন (১০) ও মাহিন (৩)।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের দেড় বছরের মধ্যে সিরাজগঞ্জের আলোচিত এই মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট। দণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী এই মামলায় বর্তমানে কারাগারে আছে। রবিবার রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়েছিল। বিকালে আবার জেলা কারাগারে পাঠানো হয়।’

মামলার নথি থেকে জানা যায়, দুই ছেলে জিহাদ ও মাহিনকে নিয়ে মরুপুর গ্রামে বসবাস করতেন রওশন আরা। স্বামী সুলতান খোঁজখবর না নেওয়ায় তাঁত কারখানায় কাজ করে সংসার চালাতেন। এর মধ্যে একদিন সৎ-ভাগনে সাগর বাড়িতে বেড়াতে আসে। ওই সময় বাড়ির ট্রাংকে জিনিসপত্র ও টাকা দেখেছিল। সেই টাকা নেওয়ার পরিকল্পনা করে ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর আবারও বেড়াতে আসে। ওই রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ট্রাংকের তালা ভেঙে টাকা নেওয়ার চেষ্টা করলে ঘুম ভেঙে যায় রওশনের। এতে বাধা দিলে শিল দিয়ে রওশনের মাথায় আঘাত করে শ্বাসরোধে হত্যা করে। এ সময় ছেলে জিহাদ ও মাহিন জেগে উঠলে তাদের গলা টিপে হত্যা করে। পরে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায় সাগর। দুদিন কাজে না যাওয়ায় ছোট বোন লিলি খাতুনের কাছে রওশনের খোঁজখবর জানতে চান সহকর্মীরা। লিলি বোনের বাড়িতে এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিন জনের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ২০২২ সালের ১ অক্টোবর রওশনের ভাই মো. নুরুজ্জামান বেলকুচি থানায় হত্যা মামলা করেন। মামলার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় সাগরকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, ঋণগ্রস্ত হয়ে পড়ায় বেড়াতে এসে রওশনের ঘরে জিনিসপত্র ও টাকা দেখে চুরির পরিকল্পনা করেছিল। এতে বাধা দেওয়ায় হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পিপি আব্দুর রহমান বলেন, ‘১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার রায় দিয়েছেন বিচারক। আলোচিত ঘটনা হওয়ায় অল্প সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করেছেন আদালত।’

/এএম/
সম্পর্কিত
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
যে কারণে ৩ আইনজীবীকে ক্ষমা ও দুই তদবিরকারকের বিরুদ্ধে মামলার নির্দেশ
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ