মাঠে কাজ করতে গিয়ে বীজতলায় মিললো মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ১০:৫৬ আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৫৬

জয়পুরহাটের কালাইয়ে ফসলি মাঠের মধ্যে বীজতলা থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার পুনট ইউনিয়নের গোহাড়া মাঠে বীজতলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণপাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে স্থানীয় কৃষকেরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে বীজতলায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছেলে রনি বলেন, ‘মঙ্গলবার (৫ মার্চ) সারা দিন বাড়িতেই ছিলেন বাবা। রাতে কখন যে তিনি বাইরে গেছেন তা বাড়ির কেউ বলতে পারে না। সকালে লোকজনের মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বাবার মরদেহ পড়ে আছে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি