নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: ইসি রাশেদা

বগুড়া প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ১৯:২০আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৯:২০

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘আমরা দেশের মানুষকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে দ্বাদশ সংসদ নির্বাচন উপহার দিয়েছি। আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনকে গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।’ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের নির্দেশ দেন।

ইভিএমে এই ইসি বলেন, ‘আমরা কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করি। মোবাইল ফোনের মতোই ইভিএমে ভোট দেওয়া সহজ। সাধারণ ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন এ জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’ 
তিনি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনের মতো ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাদিক হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ প্রমুখ। এ ছাড়া প্রার্থীরা সেখানে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী