নির্বাচনে কালো টাকা ছড়ানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে: ইসি রাশেদা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ১৮:৫০আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২০:৫৪

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচনে কালো টাকা ছড়াছড়ির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে।’

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেখানে তিনি নির্বাচনে জিপ গাড়ি প্রতীকের প্রার্থী শামিম তালুকদার ও ঘোড়া প্রতীকের প্রার্থী মোকবুল হোসেন মুকুলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের সূত্র ধরে এ হুঁশিয়ারি দেন।

রাশেদা সুলতানা বলেন, ‘আচরণবিধি না মেনে নির্বাচনের ব্যত্যয় করলে যেকোনও মুহূর্তে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।’

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হেসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ ছয় চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বররা উপস্থিত ছিলেন।

আগামী ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচন হবে। জেলার মোট সাত পৌরসভা, ৯ উপজেলা, ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন মেয়র চেয়ারম্যান ও মেম্বররা ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দেবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী