সীমান্ত থেকে এনে মাদক বিক্রি, ‘হাতেনাতে’ আটক ৪ কারবারি

জয়পুরহাট প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ১১:০৩আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১১:০৩

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকা থেকে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার (১৫ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আক্কেলপুরের রুকিন্দিপুর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৩), জয়পুরহাট সদরের মধ্য জামালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৮), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সানোয়ার হোসেন (৩৬) ও আক্কেলপুরের জগদীশপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আবু তাহের (৪৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার  রুকিন্দিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ চার জনকে আটক করা হয়। এদের মধ্যে আসামি সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রফিক, সানোয়ার ও আবু তাহেরের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী