সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করবেন না নওগাঁর ব্যবসায়ীরা

নওগাঁ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ২০:৪২আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০:৪২

সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করতে চান না নওগাঁর ব্যবসায়ীরা। এ জন্য তারা গরুর মাংস বিক্রি বন্ধ করে রেখেছেন। জেলার ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত মূল্য ৬৬৫ টাকা কেজি দরে লোকসান দিয়ে মাংস বিক্রি করা তাদের পক্ষে সম্ভব না। 

মাংস ব্যবসায়ীরা সোমবার (১৯ মার্চ) জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে কিছুটা বেশি মূল্যে বিক্রি করার অনুমতি চান। জেলা প্রশাসক গোলাম মওলা তাদের বলেন, রমজান মাসে সাধারণ মানুষদের ক্রয়ক্ষমতা সহজ করতে সরকার এই মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ বিষয়ে আমার কিছু বলার বা করার নাই।

ব্যবসায়ীরা সেখান থেকে ফিরে এসে মঙ্গলবার থেকে মাংস বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন।

মাংস বিক্রেতা রাব্বী বলেন, বেশি মূল্যে গরু কেনার কারণে সাড়ে ৭০০ টাকা কেজির নিচে মাংস বিক্রি করা কোনোভাবেই সম্ভব না। তাই বাধ্য হয়ে গরু জবাই ও মাংস বিক্রি বন্ধ করে দিতে হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি