পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৩০

রাজশাহীর পবা উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন স্কুলের ও একজন মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুরঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। এরপর পৌনে তিনটার দিকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, রেন্টুর ছেলে যুবরাজ (১৪), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার বাখরাজাপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পবা উপজেলার শ্যামপুর বালুরঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধারে নামে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের