বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২৪, ২১:১৭ আপডেট : ১১ মে ২০২৪, ২১:৩৮

সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন সিঙ্গাপুরপ্রবাসী এক যুবক। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন তারা।

ঈদগাহ মাঠে হেলিকপ্টার ও বিদেশি বউ দেখতে সকাল থেকেই শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান। বিদেশি বউকে নিয়ে ওই যুবক ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা নবদম্পতিকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

সিঙ্গাপুরপ্রবাসী রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। তবে তার স্ত্রী ইন্দোনেশিয়ার নারী জানুর বিস্তারিত তথ্য দিতে রাজি হননি তিনি।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল প্রায় ১৫-১৬ বছর যাবৎ সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ভালোবেসে পরস্পর বিয়ে করেন। ইন্দোনেশিয়ার ওই নারীর নাম জানু। বাংলাদেশি সংস্কৃতি মেনে রবিবার (১২ মে) রেজাউল-জানুর বিয়ে হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা নবদম্পতিকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন

রেজাউলের চাচা বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘ছোটবেলাতেই রেজাউল তার বাবাকে হারায়। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে সকাল থেকেই মাঠে ভিড় জমান। বিষয়টি আমাদেরও ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল (রবিবার) আমার ভাতিজা রেজাউলের সঙ্গে ইন্দোনেশিয়ার জানু নামের ওই তরুণীর বাংলাদেশের সংস্কৃতি মেনে বিয়ে হবে।’

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরবো। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। এজন্য ভালো লাগছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চলতি বছর কর্মী গেছেন ১১৫ দেশে, নতুন বাজার খুঁজতে লবিস্ট নিয়োগের উদ্যোগ
অভিবাসন ব্যয় কমিয়ে দক্ষ কর্মী পাঠাতে কাজ করছে বিএইচসিজবস
বাড়ির দরজার সামনেই পড়ে ছিল প্রবাসীর মরদেহ, চোখে আঘাতের চিহ্ন
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ