বগুড়ার শেরপুরে অননুমোদিত জ্বালানি তেল ও গ্যাসের দোকানে আগুন

বগুড়া প্রতিনিধি
০২ জুন ২০২৪, ০৯:৩২আপডেট : ০২ জুন ২০২৪, ০৯:৩২

বগুড়ার শেরপুরের খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে শনিবার (১ জুন) রাতে একটি অননুমোদিত জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রির দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুঞ্জিল হক জানান, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার খেজুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ভবনে অনুমোদনহীন জিন্নাহর জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রির দোকানে আগুন লাগে। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে বগুড়া, শাজাহানপুর, শেরপুর, ধুনট ও সিরাজগঞ্জের রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত সোয়া ২টার দিকে বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুঞ্জিল হক জানান, ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব নয়। তদন্ত চলছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে পরে জানানো সম্ভব হবে।

স্থানীয়রা জানান, শেরপুর উপজেলার খেজুরতলা এলাকায় বেশ কয়েকটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রি হয়। স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে বণিক সমিতি এতে বাধা দেয় ও বারবার সময় চেয়ে নেয়। ফলে প্রশাসন দীর্ঘদিনেও এসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি।

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী জানান, প্রায় তিন মাস আগে এ ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সে সময় জরিমানা করা হয়েছিল। বণিক সমিতি দুই মাস সময় নিয়েছিল। আজকের আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, শিগগিরই বগুড়ার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অন্যান্য দফতরের সঙ্গে কথা বলে অভিযান চালানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের