বেড়েছে ঢাকামুখী গাড়ির চাপ, বঙ্গবন্ধু সেতু পশ্চিমে দেড় কিমি যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১২:৩৮আপডেট : ২২ জুন ২০২৪, ১২:৩৮

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষজন। স্বাভাবিকভাবেই মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। তার ওপর আবার বৃষ্টির প্রভাব। এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঢাকামুখী টোল প্লাজায় সৃষ্টি হয়েছে দেড় কিলোমিটার দীর্ঘ যানজট।

শনিবার (২২ জুন) সকাল থেকেই এই মহাসড়কে যানজট শুরু হয়। যা সেতু পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেট পর্যন্ত এসেছে। বেলা সাড়ে ১১টার দিকেও এই যানজট অব্যাহত ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, ‘ঢাকামুখী গাড়ির চাপ পড়েছে সেতু পশ্চিম টোল প্লাজায়। স্বাভাবিকভাবেই টোল গ্রহণের জন্য একটু সময় লাগে। ফলে সেখানে এসে গাড়িগুলোর দাঁড়াতে হয়। এ ছাড়াও বৃষ্টির কারণে সেতুর ওপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।’

ওসি আরও বলেন, ‘সকাল থেকেই সেতু পশ্চিম থেকে ইকোনমিক জোনের গেট পর্যন্ত অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট সৃষ্টি। সেতুতে নষ্ট হওয়া সকল গাড়ি অপসারণ করা হয়েছে। তবে যেহেতু গাড়ির চাপ রয়েছে এবং প্রচুর মানুষ কর্মস্থলে ফিরছেন তাই ধারণা করছি, যানজট আজ রাত পর্যন্ত থাকতে পারে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ বলেন, ‘সেতু পশ্চিমে কিছুটা যানজট থাকলেও বাকি মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় বৃষ্টি, গরম কি কমবে?
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বশেষ খবর
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’