জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন

জয়পুরহাট প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১২:২৩আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২:২৩

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন সাপুড়েসহ তিন ব্যক্তি। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার মৃত আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের কামড়ে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত কোরবান আলী প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাইরে ছোট একটি সাপের কামড়ে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

অন্যদিকে, রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুড়ে আব্দুল খালেকের ব্যাগ থেকে সাপ বের করে নেওয়ার সময় কামড়ে আক্রান্ত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাপের কামড়ে আক্রান্ত কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন বলেন, ‘আমি জীবনে অনেক সাপে কামড়ানো জটিল রোগীকে সুস্থ করেছি। আজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে নিজের চিকিৎসা করতে পারি নাই। আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। সাপের কামড়ের কী যন্ত্রণা বুঝতে পারছি।’

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.  মো. শহীদ হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল রানা নামে এক রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রোগীদের চিকিৎসা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস