পদ্মায় নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৩

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়ায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়া এলাকার এনামুল হকের ছেলে রাজুু, এন্তাজুলের ছেলে সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী এবং কালামের ছেলে ফারুক হোসেন।

রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির। তিনি বলেন, ‘১৬ জন শ্রমিক দিনের কোনও একসময় পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে তারা একটি ডিঙি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও চার শ্রমিক পদ্মায় ডুবে নিখোঁজ হন।’

তিনি আরও বলেন, ‘সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অনেক চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার কথা রয়েছে। তবে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছাননি।’

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘নৌকাডুবির ঘটনায় কেউ বলছেন তিন জন আবার কেউ বলছেন চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযান শুরু করবে।’

/এএম/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের