পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:১২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:১২

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়াড় গ্রামে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টায় নদীর চরখানপুর এলাকা থেকে লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

তারা হলেন চর মাজারদিয়াড় এলাকার এনামুলের ছেলে রাজুু (২১) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩০)। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অতিরিক্ত স্রোতের কারণে ১৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চার জন নিখোঁজ হন। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের মাজারদিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী মাজারদিয়াড় গ্রামের বাসিন্দা।

হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর জানান, তারা শহরে শ্রমিকের কাজ করেন। সেখান থেকে সন্ধ্যায় তারা নৌকায় করে মাজারদিয়াড় গ্রামে রওনা দেন। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌঁছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, চর মাজারদিয়াড় গ্রামে নৌকাডুবির ঘটনায় আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছিল। স্রোতের কারণে সেখানে ডুবুরি দল থাকতে পারেনি। সোমবার দুপুরের দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেই চলে আসে। যেখানে নৌকাডুবি হয়েছে সেখানে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না।

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী