মোবাইল অ্যাপের সাহায্যে মাছ চাষ, লাভবান চাষি

জয়পুরহাট প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নীলতাপাড়া গ্রামের মৎস্যচাষি আহমদুল্লা নিরাপদ ও আধুনিক মোবাইল অ্যাপের সাহায্যে মাছ চাষ করছেন। এতে করে দ্বিগুণ-তিন গুণ লাভবান হচ্ছেন বলে জানান ওই চাষি।

তিনি বলেন, ‘আগে যে পুকুরে বছরে ১ হাজার মণ মাছ উৎপাদন হতো এই পদ্ধতি ব্যবহার করে একই পুকুরে এখন ২ থেকে ৩ হাজার মণ মাছ পাওয়া যায়। ফলে আমি আগের চেয়ে অনেক বেশি লাভবান হচ্ছি।’

আহমাদুল্লা আরও বলেন, ‘পুকুরে মাছ চাষ করলে কখন কী পরিমাণ খাবার দিতে হবে সঠিক পরিমাণ জানা ছিল না। পানিতে অক্সিজেনের পরিমাণ কেমন অনুমান করা যেতো না। মাছের রোগ কী কারণে হয় তা-ও জানতাম না। জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্টের (জেআরডিএম) দেওয়া মোবাইল অ্যাপ এখন সব বলে দেয়।’

অনেককে পরামর্শ দিচ্ছেন মৎস্যচাষি আহমাদুল্লা (ছবি: বাংলা ট্রিবিউন)

তিনি আরও বলেন, ‘আমি যেখানেই থাকি না কেন আমার মোবাইলের অ্যাপের মাধ্যমে পুকুরের মাছসহ সব তথ্য সহজেই পেয়ে যাই। এই পদ্ধতিতে মাছ চাষ করে আমি এখন অনেক লাভবান হচ্ছি। বিষয়টি নিয়ে জানতে অনেক মাছচাষি আমার কাছে আসছেন। সাধ্যমতো তাদেরও পরামর্শ দিচ্ছি।’

জেআরডিএম’র কারিগরি এবং পিকেএসএফের সহযোগিতায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) নিজস্ব অর্থায়নে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের ওপর কাজ করছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইফাদের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচোর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল নীলতাপাড়ায় পুকুরে মাছ চাষ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পুকুরের মালিকসহ অনেকের সঙ্গে কথা বলেন। প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, জেআরডিএমের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক মো. শওকত আলী, সহকারী পরিচালক কৃষিবিদ এন এম ওয়ালিউজ্জামানসহ অনেকেই। পরে উপজেলার শালাইপুর চৌধুরী হ্যাচারিও পরিদর্শন করে প্রতিনিধিদল।

/কেএইচটি/
সম্পর্কিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
দেশের চাহিদা মিটিয়ে এবার মাছ রফতানিতে জোর
চট্টগ্রামে বন্যা ভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক, ক্ষতি ১৫০ কোটি
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি