বগুড়ায় শেখ হাসিনার নামে আরেক মামলা, আছেন জয়-রেহানা

বগুড়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০৪ জনের নাম উল্লেখ করে ৪০৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের সিল্কিবান্দা গ্রামের নিহত রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এ মামলা করেছেন।

এর আগে, সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেলায় ছয়টি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রহিম উদ্দিন এ তথ্য দিয়েছেন।

মামলার অন্যতম কয়েকজন আসামি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার প্রমুখ।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী রিপন ফকির গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বগুড়া শহরের বড়গোলা ঝাউতলা এলাকায় যান। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে অন্য আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে তার স্বামী রিপন ফকির নিহত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী