ডিগ্রি ছাড়া ডাক্তারি করে গুনলেন লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩

নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ এলাকায় ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি ছাড়াই ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন থেকেই চলছিল চিকিৎসা। অবশেষে ওই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ নিজেকে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন এস এম হান্নান নামের ওই ব্যক্তি। তার ছিল না কোনও এমবিবিএস ডিগ্রি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়। সে সময় তাকে (অভিযুক্ত) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ওই জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহুরুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার মিতা রায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি