আ.লীগ কর্মীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের অভিযোগ, এক আওয়ামী লীগ কর্মীর হাঁসুয়ার কোপে তিনি নিহত হয়েছেন।

অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। তার নাম একসার আলী। নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০)। হামলায় সাদ্দামের বড় ভাই মো. বুলবুল (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নিহত সাদ্দাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই আহত বুলবুল ইউনিয়ন কৃষক দলের সদস্য। অভিযুক্ত একসার আলী আওয়ামী লীগের কর্মী।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে একসার আলীর সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হতো কৃষক দলের নেতা বুলবুলের। বৃহস্পতিবার সন্ধ্যায় একসারের বাড়ির সামনে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে বুলবুলকে কোপাতে শুরু করেন। বড় ভাইকে রক্ষায় এগিয়ে যান বুলবুলের ছোট ভাই সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দামকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই সাদ্দামের মৃত্যু হয়। আহত বুলবুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরই অভিযুক্ত একসার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি