বিলে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ১৭:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

বগুড়ার গাবতলী উপজেলার কামারডাঙ্গা বিলে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটির মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুরা হলো—কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাকপ্রতিবন্ধী মামুন মিয়ার মেয়ে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১১) ও তার চাচাতো বোন একই এলাকার আব্দুল্লাহেল কাফীর মেয়ে মোকামতলা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রত্যাশা খাতুন (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই বোন বাড়ির পাশে কামারডাঙ্গা বিলে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই ডুবে মারা যায় তারা। পথচারীরা বিল থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা আহাজারি করতে থাকেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, দুপুরে দুই বোন কামারডাঙ্গা বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুজন একে-অপরকে হাত বাড়িয়ে ধরলে ডুবে মারা যায়। সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী