ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি: কৃষক দল নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৯ আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৯

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নলডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বাবলা হাসানকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাবলা হাসান নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। এর আগে বুধবার বিকালে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলী।

পুলিশ জানায়, বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন বাবলা হাসান। এর মধ্যে পাট ব্যবসায়ী পাঁচ হাজার ২০০ টাকা দেন। বাকি টাকা দিতে অস্বীকার করেন ব্যবসায়ী। এতে বাকি টাকা আদায়ে চাপ দেন বাবলা। এ ঘটনায় বুধবার মহসিন বাদী হয়ে বাবলা ও তার এক সহযোগীর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে বাবলাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নলডাঙ্গা থানার এসআই জলিল বলেন, ‘পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বাবলা। পাঁচ হাজার ২০০ টাকা দিলেও বাকি টাকা আদায়ে চাপ দেন। বুধবার রাতে ওই ব্যবসায়ী মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই মামলায় আরেকজন আসামি রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি