রাজশাহী মহানগরীর সাত থানায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ০০:০২আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০০:০২

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী মহানগর অন্তর্ভুক্ত সাতটি থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল শেখ বনি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই কমিটি অনুমোদন করেছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। তবে এই কমিটির মেয়াদ দেওয়া হয়নি।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পশ্চিমের আহ্বায়ক করা হয়েছে শামসুল হোসেন ওরফে মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্য সচিব করা হয়েছে বজলুজ্জামান মহন। বোয়ালিয়া থানা পূর্বেও আহ্বায়ক করা হয়েছে আশরাফুল ইসলাম ওরফে নিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন খোরশেদ আলম ওরফে রিংকু ও  সদস্য সচিব করা হয়েছে মো. আলাউদ্দীনকে।

রাজপাড়া থানা আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমান ওরফে মিজানকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রুহুল আমিন ওরফে বাবলু ও সদস্যসচিব করা হয়েছে আমিনুল ইসলামকে। শাহ মখদুম থানা আহ্বায়ক হয়েছেন জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সুমন সর্দার, সদস্যসচিব হয়েছেন নাসিম খান।

মতিহার থানা আহ্বায়ক হয়েছেন একরাম আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুস সালাম মানিক ও সদস্যসচিব করা হয়েছে আল মামুন ওরফে বাবুকে। কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক হয়েছেন মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন টিপু সুলতান ও সদস্যসচিব হয়েছেন মজিউল আহসান হিমেল। চন্দ্রিমা থানা আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রেজাউল করিম রঞ্জু ও সদস্যসচিব করা হয়েছে মনিরুল ইসলাম জনিকে।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি