নওগাঁয় বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ছয়টি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ০০:১৪ আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০০:১৪

নওগাঁর বদলগাছীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ‍
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে একটি মাইক্রোবাস আসছিল। ওই মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ওই মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। এতে কারও ক্ষতি না হলেও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইক্রোবাসটি গোবরচাঁপা হয়ে বদলগাছীর দিকে চলে যায়।

বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান বলেন, ‘আমি শব্দ শুনতে পেয়ে সেখানে যাই। গিয়ে শুনতে পাই দুটো ককটেল বিস্ফোরণ হয়েছে। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।’ 

বদলগাছী থানার ওসি শাহ্জাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হই। সেখান থেকে অবিস্ফোরিত তাজা ছয়টি ককটেল উদ্ধার করা হয়। তবে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

/এএম/
সম্পর্কিত
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
এবার ককটেল পাওয়া গেলো বুদ্ধিজীবী কবরস্থানে
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থে‌কে ককটেল বিস্ফোরণ, আটক ৪
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি