টিসিবির কার্ড বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এক কর্মী গুলিবিদ্ধ

নাটোর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২১:৩৮ আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২১:৩৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রুবেল হোসেন নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রুবেলকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এবার টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ও জামায়াতের নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। বুধবার দুপুরে কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে শামসুল আলমের চাচা ইউপি সদস্য বেলালের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের বিতর্ক হয়। একপর্যায়ে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হলে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও ফরিদপুরের কিছু সস্ত্রাসী গুলি চালাতে শুরু করেন। এতে রুবেল হোসেন নামের শাহিন পক্ষের এক বিএনপি কর্মী ডান হাতে গুলিবিদ্ধ হন। রুবেল হোসেন গার্মেন্টস ব্যবসায়ী। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শাহিন খলিফা বলেন, ‘শামসুলের চাচা ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিয়ে এক হাজার টাকা করে চাঁদা নিচ্ছিলেন। আমরা প্রতিবাদ করায় শামসুলের লোকজন সংঘর্ষে জড়ান। তাদের ভাড়াটে গুন্ডারা অবৈধ অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় গুলি ছুড়লে রুবেল হোসেন আহত হন।’

অভিযোগের বিষয়ে শামসুল আলম বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। মুখে বললেই হবে না। আর কার্ড দিয়ে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেবো আমি।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি